২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুলিয়ায় ১০ ঘণ্টা পর ফেরি চালু

মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ঘন কুয়াশায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2017, 10:20 AM

Updated : 19 Aug 2022, 06:16 PM

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শাহ নেওয়াজ খালেদ জানান, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। নদীতে নোঙর করে থাকে ছয়টি ফেরি।

“শুক্রবার সকাল ১০টায় কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হয়। নদীতে নোঙর করা ফেরিগুলোসহ সব ফেরি চলাচল শুরু করে।”

ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়া তিন শতাধিক যানবাহনের যাত্রীদের কনকনে শীতে দুর্ভোগ পোহাতে হয় বলে তিনি জানান।

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের ক্ষেত্রে পদ্মা পারাপারের গুরুত্বপূর্ণ পথ দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি। শীত মৌসুমে এসব নৌপথে ঘন কুয়াশার কারণে প্রায়ই পারাপার বিঘ্নিত হয়।