২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মডেল রাউধার মৃত্যু: সহপাঠীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ

মালদ্বীপের মডেল রাউধা আথিফের মৃত্যুর ঘটনায় তার সহপাঠী ও রাজশাহীর ইসলামি ব্যাংক মেডিকেল কলেজের কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2017, 11:19 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

পুরনো খবর:

রাউধা আত্মহত্যা করেছিলেন: তদন্ত প্রতিবেদন
রাউধার মৃত্যুর ঘটনা তদন্তে মালদ্বীপের ২ পুলিশ রাজশাহীতে

বুধবার রাজশাহী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আলমগীর হোসেন এ কথা জানান।

গত ২৯ মার্চ রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী রাউধাকে মৃত পাওয়া যায় তার কলেজ হোস্টেলের কক্ষে। ১০ এপ্রিল রাউধার বাবা চিকিৎসক মোহাম্মদ আতিফ রাজশাহীর আদালতে হত্যা মামলা দায়ের করেন।

পরিদর্শক আলমগীর বলেন, গত ১৭ অক্টোবর মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছিল সিআইডি। তবে এই প্রতিবেদনে রাউধার বাবা না রাজি দেওয়ায় গত ২৮ নভেম্বর আদালত পিবিআইকে মামলাটি আবার তদন্তের দায়িত্ব দেয়।

“এরই অংশ হিসেবে বুধবার দিনভর রাউধার কয়েকজন সহপাঠী, ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ ও ছাত্রী নিবাসের কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপশি পরিদর্শন করা হয় মেডিকেল কলেজ ও ছাত্রী নিবাস।”  

জিজ্ঞাসাবাদকালে পিবিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির, পিবিআই জেলা পর্যায়ের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল আরিফ উপস্থিত ছিলেন।

গত ১৭ অক্টোবর দাখিল করা তদন্ত প্রতিবেদনে রাউধা আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেছিল সিআইডি।