২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মাস বয়সী শিশুকে হাসপাতালে ফেলে গেল স্বজনরা

ফেনীতে জন্মগত ঠোঁটকাটা দুই মাস বয়সী এক শিশুকে ফেলে পালিয়েছে স্বজনরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2017, 07:30 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর হাসপাতালের পুরাতন ভবনের সিঁড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসিম কুমার সাহা জানান।

তিনি বলেন, “বেলা ১২টার দিকে হাসপাতাল পুরাতন ভবনের সিঁড়ির নিচে শিশুটির কান্নার আওয়াজ পায় হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা। অনেকক্ষণ ধরে শিশুটির কোনো স্বজনকে না দেখে তারা আমাকে জানায়।

“পরে ওয়ার্ড মাস্টার শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শিশুটি জন্মগত ভাবে ঠোঁটকাটা হলেও বর্তমানে সুস্থ রয়েছে।”

ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী বলেন, হাসপাতালে পরিচয়হীন শিশু উদ্ধারের খবর পেয়ে তিনি দেখে এসেছেন। স্বজনদের না পেলে তার দায়িত্ব নেওয়ার জন্য সমাজকল্যাণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে।