২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে ট্রাকচাপায় নিহত ২

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকচাপায় অটোচালকসহ দুই যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 11:33 PM

Updated : 19 Aug 2022, 06:13 PM

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাছতলায় এ দুর্ঘটনা ঘটে বলে তারাকান্দা থানার ওসি মাজহারুল ইসলাম জানান।

নিহতরা হলেন- অটোচালক আল-আমিন (২৫) ও যাত্রী হক মিয়া (৩০)।

আহত শিশু সাকিব (৮) ও অন্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

ওসি মাজহারুল বলেন, রাতে গাছতলায় কুয়াশার মধ্যে ময়মনসিংহ থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়।

স্থানীয় ট্রাকটি আটক করলেও চালক এবং তার সহকারী পালিয়ে গেছেন বলে জানান তিনি।