২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে আটক ১

ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 10:53 PM

Updated : 19 Aug 2022, 06:13 PM

আটক আবু সালেক সরাইল উপজেলার চুন্টা এলাকার বাসিন্দা মুরগি বিক্রেতা।

বুধবার দুপুরে উপজেলার বাড্ডাপাড়া থেকে তাকে আটক করা হয় বলে সরাইল থানার ওসি মফিজ উদ্দিন জানান।

তিনি বলেন, সালেক গত এপ্রিল মাস থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত হেফাজত আমির শাহ আহমদ শফী এবং প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ ও তাদের নিয়ে কটূক্তি করে নিজ ফেইসবুকে স্টাটাস দেন। এ নিয়ে স্থানীয়রা অভিযোগ করলে দুপুরে সালেককে আটক করা হয়।

ওসি মফিজ আরও বলেন, “সালেক প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানিয়েছেন- শাহ আহমদ শফী ও প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ সংগ্রহ করেছে এবং তা নিজ ফেইসবুকে আপলোড় করে তাদের নিয়ে কটূক্তি করেছে।”

বিষয়টি তথ্য প্রযুক্তি আইন সর্ম্পকিত হওয়ায় পুলিশ সদর দপ্তরে জানানো হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।