সিরাজগঞ্জে জামায়াত নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের ধামাইকান্দি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কওশিক আহম্মেদ।
তিনি বলেন, আলাউদ্দিন আল আজাদের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া ১৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
