২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ইয়াবাসহ নারী আটক

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক হাজার ইয়াবাসহ এক নারী ‘মাদক বিক্রেতাকে’ আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2017, 01:22 PM

Updated : 19 Aug 2022, 06:12 PM

উপজেলার ষোলঘর বাস স্ট্যান্ড মসজিদ মার্কেট এলাকার একটি রেস্তোরাঁ থেকে রোববার ভোরে তাকে আটক করা হয় বলে র‌্যাব-১১ মুন্সীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. নাহিদ হাসান জনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।

গ্রেপ্তার মিতু আক্তার কমলা (২৮) উপজেলার পানিয়া এলাকার আলী হোসেন শেখের মেয়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ষোলঘর গ্রামের আব্দুল মালেক বেপারীর ‘শাহী মামা হালিম হোটেলে’ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে এক হাজার ৫টি ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৮১ টাকা উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজারমূল্য তিন লাখ এক হাজার ৫০০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মিতু একজন মাদক বিক্রেতা। চলতি বছরের জানুয়ারি মাসে পাঁচ হাজার ৪০০ ইয়াবাসহ র‌্যাব তাকে আটক করেছিল।

মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা দিয়ে মিতুকে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।