২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রতিবন্ধী ছেলেকে গলাকেটে হত্যার পর এক কৃষক আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2017, 11:08 PM

Updated : 19 Aug 2022, 06:08 PM

শুক্রবার রাতে ফুলবাড়িয়া থানার এসআই আবুল খায়ের এ কথা জানান।

মৃত রিয়াদ হোসেন (৫) উপজেলার বাকতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কৃষক হাবিবুর রহমানের (৪২) ছেলে।

পুলিশ বলছে, আহত হাবিবুরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই খায়ের বলেন, “পারিবারিক বিরোধের জেরে সন্ধ্যায় কৃষক হাবিবুর তার প্রতিবন্ধী (শারীরিক) ছেলে রিয়াদকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করেন। পরে ওই ছুরিতে হাবিবুর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।”

হাবিবুরকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।