২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 11:38 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, রোববার সাজ্জাদুল করিম টিপু নামে ওই শিক্ষককে সন্ধ্যায় সুন্দরগঞ্জ পৌর এলাকা থেকে আটক করা হয়।

“টিপুকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে “

ওই ছাত্রীর অভিযোগ, শিক্ষক টিপু চলতি বছরের ফেব্রুয়ারিতে নোট দেওয়ার কথা বলে তাকে ছুটির পর বিদ্যালয় রেখে দেয়। পরে তাকে ধর্ষণ করে এবং এর ভিডিও চিত্র ধারণ করে।

“ওই ভিড়িও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আমাকে নানাভাবে নির্যাতন করতেন টিপু স্যার। এ নিয়ে আমার বাবা স্কুলে অভিযোগ করলে আমাকে স্কুল থেকে বের করে দেয়।”  

গাইবান্ধা জেলা পরিষদের সদস্য জামিউল আনছারি লিংকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি জানাজানি হলে রোববার বিকালে এলাকাবাসী শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করে।

এ ঘটনার পর পুলিশ টিপুকে আটক করে বলে জানান তিনি।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়ার বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মেয়েটির পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।