লালমনিরহাটে বৃদ্ধের লাশ উদ্ধার
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৯০ বছরের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় জানান, শুক্রবার বেলা ১২টার দিকে মহিষাশ্বের গ্রামের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত হোসেন আলী জেলার কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশাম গ্রামের বাসিন্দা ছিলেন।
ওসি হরেশ্বর বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে তার পরিবারের লোকজন এসে শনাক্ত করেন।
“হোসেন আলী ভারসাম্যহীনভাবে গত পাঁচ-ছয় মাস ধরে রাস্তায় রাস্তায় ঘুরেফিরে বেড়াতেন বলে তার পরিবারসহ স্থানীয়রা জানিয়েছে।”
পরিবারের আপত্তি না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় আদিতমারী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
