২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পরিত্যক্ত ব্যাগে ‘হাতবোমা’

ঢাকার আশুলিয়ায় খোলা জায়গায় পড়ে থাকা একটি পরিত্যক্ত ব্যাগের ভেতরে ‘হাতবোমা সদৃশ বস্তু’ দেখে জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2017, 03:13 PM

Updated : 11 Oct 2022, 02:44 PM

আশুলিয়া থানার ওসি আবদুল আওয়াল জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাসাইদ এলাকায় স্থানীয় পারুল আক্তারের বাড়ির পাশের খোলা জমিতে একটি কালো ব্যাগে ‘হাতবোমা’ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।  

“পরে পুলিশ গিয়ে ব্যাগের ভেতর কালো টেপ মোড়ানো বোমার মত বস্তু দেখে এলাকাটি ঘিরে ফেলে।”

তিনি বলেন, ঢাকায় পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে সেগুলো বোমা কি না- তা নিশ্চিত করা যাবে।