পাবনায় যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম
পাবনা সদরে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হেমায়েতপুরে এ ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান।
আহত আহমেদ আলী হেমায়েতপুরের টাঙ্কিপাড়া গ্রামের প্রয়াত পায়ের উদ্দিনের ছেলে। হেমায়েতপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য।
পাবনা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
ওসি রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে বাড়িতে অবস্থান করছিলেন আহমেদ আলী।এ সময় প্রতিবেশী খলিল খাঁর পাঁচ ছেলে বাড়িতে ঢুকে আলীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।”
এ বিষয়ে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহিবুল ইসলাম বলেন, আলীকে মাথায় রড ও শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
