নরসিংদীতে নৌকাডুবি, ১ শিশুর মৃত্যু
নরসিংদীর হাড়িধোয়া নদীতে নৌকা ডুবে নবজাতক এক শিশুর মৃত্যু হয়েছে; এছাড়া এক নারী নিখোঁজ রয়েছেন।
তবে এ নৌ দুর্ঘটনায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের ভাষ্য।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম জানান, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে নরসিংদী বাজারের বিপীন সাহার ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সুরাইয়া (১ দিন) সদর উপজেলার নজরপুর এলাকার শফিকুল ইসলামের মেয়ে।
তাৎক্ষণিকভাবে নিখোঁজ নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নজরপুর গ্রামের জয়নাল মিয়া
“এ সময় সুরাইয়া পানিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
পরে ঘটনাস্থল থেকে ছিদ্দীক মিয়ার নৌকাটি আটক করা হয় বলে শাহরিয়ার জানান।
এদিকে নজরপুর গ্রামের জয়নাল মিয়া সাংবাদিকদের বলেন, লোকমানের নৌকাডুবিতে তিনজন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন নবজাতক এবং একজন ১/২ বছর বয়সী।
দুইজনের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে জয়নাল জানান।
