কুলাউড়ায় পোষা হাতির আক্রমণে বৃদ্ধ নিহত
মৌভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি পোষা হাতির আক্রমণে সত্তরোর্ধ্ব এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার বিজলী গ্রামের বাংলাবাজারে এ ঘটনা ঘটে বলে কুলাউড়া থানার ওসি শামীম মুসা জানান।
মৃত ইসহাক (৭৫) ওই এলাকার মৃত মফিজ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, সন্ধ্যায় নামজ পড়ে মসজিদ থেকে বের হলে একটি পোষা হাতি ইউসুফ আলীকে আক্রমণ করে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
“হাতিটি বিয়ানীবাজার উপজেলার মোস্তফা মিয়ার। ঘটনার পর থেকে হাতিটি নিখোঁজ রয়েছে।”
বনবিভাগের কর্মীরা হাতিটির খোঁজ করছে বলে জানান ওসি।
