২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে উত্ত্যক্তে ২ তরুণ জেলে

বগুড়ার শাজাহানপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই তরুণকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 08:56 PM

Updated : 19 Aug 2022, 05:53 PM

শনিবার শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান এ আদালত পরিচালনা করেন।

দণ্ডিতর হলেন- উপজেলার রাজারামপুর গ্রামের মো. সনি (২০) ও পলিপালাম মুন্সিপাড়া গ্রামের পায়েল (১৯)।

ইউএনও কামরুজ্জামান বলেন, “শাজাহানপুরের বড়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করতো ওই দুজন। গত ২৯ অক্টোবর মেয়েটি আবারও উত্ত্যক্ত করে তারা।

“এ ঘটনায় ২ নভেম্বর মেয়েটি আমার কাছে বিচারের আবেদন করে। পরে পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়।”

দুইজনই ‘দোষ স্বীকার করায়’ এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।