২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিখোঁজের তিনদিন পর এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 07:48 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

বুধবার বিকালে তালবাড়িয়া ইউনিয়নের নওদা গোপালপুর গ্রামে বাড়ির পাশের বাঁশ বাগান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান।

নিহত নজরুল বিশ্বাস (৫৫) স্থানীয় একটি ইটভাটা শ্রমিক ছিলেন।

ওসি জানান, সোমবার রাতে নজরুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। বুধবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।

“নিহতের বাড়ির আশপাশের কিছু মানুষের আচরণে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।