২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাসচাপায় নিরাপত্তাকর্মী নিহত

ঢাকার সাভার উপজেলায় শ্যামলী পরিবহনের বাসচাপায় টাইলস কারখানার এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2017, 12:09 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির জানান, শুক্রবার সকালে উলাইল বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিয়ার রহমান (৫০) রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদিপান গ্রামের বাসিন্দা। তিনি রাজফুলবাড়িয়া এলাকায় রবিন মিয়ার বাড়িতে ভাড়া থেকে গেন্ডা এলাকায় মধুমতী টাইলস কারখানায় নিরাপত্তা রক্ষার কাজ করতেন।

ওসি মোহসিনুল বলেন, আজিয়ার রাতের পালায় কারখানায় দায়িত্ব পালন শেষে সকালে হেঁটে বাসায় ফিরছিলেন। পথে শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচ তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয়রা মহাসড়কে চলাচলরত শ্যামলী পরিবহনের কয়েকটি বাস আটকে রাখে জানিয়ে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করে।