২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে দুই অটোরিকশার সংঘর্ষে নিহত ২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রীর মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 09:09 AM

Updated : 19 Aug 2022, 05:50 PM

চরজব্বার থানার ওসি নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার হারিস চৌধুরী বাজারের উত্তরে সুবর্ণচর-সোনাপুর সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - চরবাটা ইউনিয়নের আবদুল হাকিমের ছেলে আবুল কালাম (৪৫) ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসিতা গ্রামের মো. ইসমাইলের ছেলে জসিম উদ্দিন (২৫)।

ওসি নিজাম বলেন, চেয়ারম্যানঘাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা সোনাপুর যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুটি অটোরিকশাই দুমড়ে-মুচড়ে গেলে চার যাত্রী আহত হন।

“তাদের মধ্যে কালাম ও জসিম নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান।”

আহত জাহাঙ্গীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আর ইসমাইলকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি নিজাম।