অটোরিকশার চাকায় ওড়না জড়িয়ে গৃহবধূর মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অটোরিকশার চাকায় ওড়না জড়িয়ে শ্বাসরোধে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার এ দুর্ঘটনায় নিহত শান্তা (২২) উপজেলার চরদিয়াড় গ্রামের শহিদুলের মেয়ে এবং পার্শ্ববর্তী বেগুনবাড়িয়া গ্রামের আতিক হোসেনের স্ত্রী।
আতিক হোসেন জানান, শান্তা ও তার বড়বোন অটোরিকশাযোগে বাড়ি থেকে আল্লারদরগা বাজারে যাচ্ছিলেন।
“পথে হঠাৎ তার ওড়না অটোরিকশার চাকায় জড়িয়ে গলায় ফাঁস লাগে। এ সময় অটোরিকশা থামিয়ে তার সঙ্গে থাকা বড় বোন শাম্মী ওড়না খোলার চেষ্টা করেন; কিন্তু তখন শান্তা জ্ঞান হারান।”
পরে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক শান্তাকে মৃত ঘোষণা করেন বলে আতিক জানান।
