২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা-আরোহী নিহত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় এক অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়েছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2017, 09:56 AM

Updated : 19 Aug 2022, 05:35 PM

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. বাচ্চু মিয়া জানান, উপজেলার পোস্তগোলা সেতুতে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বরকত আলী (৪০) রাজধানীর জুরাইনের বাসিন্দা ছিলেন। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

এসআই বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে একটি ট্রাক চলন্ত ওই অটোরিকশাটিকে ধাক্কা দিলে বরকত গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।