২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে ভারি যান পেলে ব্যবস্থা: কাদের

ঈদের আগে সড়কে ট্রাক-কভার্ডভ্যানসহ ভারি যানবাহন পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 06:41 PM

Updated : 19 Aug 2022, 05:26 PM

বুধবার বিকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আসন্ন ঈদুল আজহার তিনদিন আগে থেকে মহাসড়কে সব ধরনের ভারি যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, “জনগণকে ভোগান্তিতে ফেলে, জনগণের স্বস্তিকে ঝুঁকির মুখে ঠেলে আমরা কাউকে রাস্তায় চলতে দেব না বা অতিরিক্ত মালামাল নিয়ে গাড়ি রাস্তায় চলতে দেব না।”

“ঈদের তিনদিন আগে ট্রাক-কভার্ডভ্যানসহ বিভিন্ন ভারি যানবাহন রাস্তায় চলাচল করবে না। যদি চলাচল করে এবং পুলিশ যদি এসব গাড়ি পায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”

মন্ত্রী বলেন, “এখানে কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের স্বস্তিকে ঝুঁকির মুখে ফেলে আমরা কাউকে রাস্তায় চলতে দেব না।”

এসময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।