কালিয়াকৈরে ৮টি বসত ঘর ভস্মীভূত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রান্নাঘরের আগুনে একটি কলোনির আটটি ঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার বিকালে হরিনহাটি এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় কেউ আহত হয়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ আলী জানান, বিকাল সাড়ে ৩টার দিকে হরিনহাটির বাবুল মোল্লার ‘ফারজানা ভিলা’ নামের কলোনিতে আগুন লাগে।
“এতে আটটি বসতঘর ও ঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে কেউ আহত হয়নি।”
তিনি জানান, প্রথমে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের বসত ঘরে ছড়িয়ে পড়ে।
“গ্যাসের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
