২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ কার্যক্রমে অনিয়ম বরদাস্ত করা হবে না: মায়া

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যা দুর্গতরা ঘরে না ফেরা পর্যন্ত ত্রাণ তৎপরতা চলবে, সরকার সার্বক্ষণিক তাদের পাশে থাকবে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2017, 05:31 PM

Updated : 19 Aug 2022, 05:04 PM

শনিবার সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, “বন্যায় দুর্গত মানুষ যতক্ষণ পর্যন্ত ঘরে না ফিরবে, ততক্ষণ পর্যন্ত ত্রাণ তৎপরতা চলতে থাকবে। একটি মানুষও না খেয়ে মরবে না। সরকার সার্বক্ষণিক তাদের পাশে থাকবে।”

ত্রাণ কার্যক্রমে অনিয়ম বরদাস্ত করা হবে না জানিয়ে তিনি আরও বলেন, “ত্রাণ বিতরণ ও বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় তালিকা প্রণয়নে যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ তালিকায় যদি মন্ত্রী, এমপি, দলের নেতা ও প্রশাসনের পদস্থ কর্মকর্তা থাকে তারাও রক্ষা পাবে না।”

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের সচিব শাহ আলম, মহা-পরিচালক রিয়াজ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, হাসিবুর রহমান স্বপন, আমজাদ হোসেন মিলন, সেলিনা বেগম স্বপ্নাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা বক্তব্য রাখেন।

পরে মন্ত্রী কাজিপুর উপজেলার বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখেন।