২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৪০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুরের একটি পোশাক কারখানার দুই কর্মকর্তার কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2017, 11:22 PM

Updated : 19 Aug 2022, 05:02 PM

মঙ্গলবার বিকালে সিটি করপোরেশনের বাসন সড়কের বেলমন্ট শপের সামনে এ ঘটনা ঘটে ওয়াসিফ নিট কম্পোজিট কারখানার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম স্বপন এ অভিযোগ করেন।

তিনি বলেন, কারখানার দুই হিসাবরক্ষণ কর্মকর্তা রাম কৃষ্ণ সাধু খালেদ সাইফুল্লাহ বিকালে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকার ইসলামী ব্যাংক থেকে শ্রমিক-কর্মচারীদের বেতনের ৩৯ লাখ ৯০ হাজার টাকা তুলে প্রাইভেটকারযোগে কারখানায় ফিরছিলেন।

“এ সময় দুইটি মোটরসাইকেলে চার ছিনতাইকারী এসে প্রাইভেটকারের গতিরোধ করে। হাতুড়ি দিয়ে প্রাইভেটকারের জানালার গ্লাস ভেঙে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রত পালিয়ে যায়।”

এ সময় হামলায় প্রাইভেটকার চালক সুজন মিয়া আহত হয়েছেন বলে দাবি করেন আমিনুল ইসলাম।

এ নিয়ে রাতেও কেউ কোনো মামলা বা অভিযোগ করেনি বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম।