২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

পাবনা সদরে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় একদল যুবক।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 12:52 AM

Updated : 19 Aug 2022, 05:02 PM

শনিবার রাত সাড়ে ১০ টার দিকে সদরের হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পাবনা সদর ওসি আব্দুর রাজ্জাক জানান।

মৃত এনামুল হক প্রামানিক (৪৩) ইসলামপুর গ্রামের আকাতুল্লাহ প্রামানিকের ছেলে। গ্রামে মুদি দোকানি করতেন তিনি।

ওসি রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘মেয়ে সর্ম্পকিত’ ঘটনাকে কেন্দ্র করে অজ্ঞাত পরিচয় একদল যুবক এনামুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে চলে যায়।

স্থানীয়রা উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।