২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষক নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2017, 03:20 PM

Updated : 11 Apr 2022, 11:54 PM

নিহত নূরুল হক (৪৫) উপজেলার নিজমাওনা গ্রামের আহাম্মদ আলীর ছেলে।

শনিবার সকালে তিনি গ্রামেরই একটি মুরগির খামারের ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হন বলে জানান শ্রীপুর থানার এসআই নাজমুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলনে, গ্রামের আব্দুল খালেকের মুরগির খামারের বিদ্যুতের তার ছিঁড়ে নূরুল হকের জমিতে পড়ে ছিল।

“নূরুল তার জমিতে কাজ করতে গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে পড়ে থাকা ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।”

অভিযোগ না থাকায় লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই নাজমুল।