মেঘনায় হারিয়ে গেল চাতাল ও বসতবাড়ি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাঁচটি চাতাল ও বসতবাড়ি মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে।
শনিবার উপজেলার শাখাইতি ও পালপাড়া গ্রামের এ ঘটনা ঘটে বলে শখাইতি গ্রামের সাকেত ইউপি সদস্য মোস্তফা মিয়া জানান।
তিনি বলেন, মেঘনার তীরে অবস্থিত শাখাইতি ও পালপাড়া গ্রামের পাঁচটি চাতাল ও বসতবাড়ি শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ভাঙনের কবলে পড়ে নদীতে হারিয়ে গেছে। এসব পরিবারের লোকজন আশ্রয় নিয়েছে আশপাশের বিভিন্ন বাড়িতে। ওই দুটি গ্রামে ভাঙন অব্যাহত থাকায় ঝুঁকির মধ্যে আছে অর্ধশতাধিক পরিবার।
রোববার দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন গ্রাম দুটি পরিদর্শন করেছেন বলে জানান ইউপি সদস্য মোস্তফা ।
