গাজীপুরে ট্রাকে ট্রাকের ধাক্কা, যুবক নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার জৈনাবাজার এলাকায়ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুঘর্টনা ঘটে বলে মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান।
নিহত আফজাল হোসেন (৩৫) যশোরের মনিরামপুর থানার শ্যামপুর এলাকার আব্দুল মজিদ মোড়লের ছেলে।
ওসি দেলোয়ারজানান, জৈনাবাজার এলাকায়দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কায় দেয়। এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে সেখানে থাকা আফজালসহ দুইজন গুরুতর আহত হন।
“তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আফজালকে মৃত ঘোষণা করেন।আফজাল ওই ট্রাকের চালক ছিলেন বলে ধারণা করা হচ্ছে।”
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মহসিন তারেক জানান, আফজালকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
