২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বজ্রপাতে দুই ভাইসহ নিহত ৩

বরিশালের মুলাদী উপজেলায় বজ্রপাতে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2017, 09:05 PM

Updated : 19 Aug 2022, 04:45 PM

বৃহস্পতিবার বিকালে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরডাকাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মুলাদী থানার ওসি মতিউর রহমান জানান।

এরা হলেন ওই এলাকার মোশাররফ মোল্লা (৪৫) ও তার ভাই কবির মোল্লা (৪৩) এবং একই এলাকার ইসাহাক মোল্লা (৪৬)।

আহত আনিছ মোল্লা ও আবুল মোল্লাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মুলাদী থানার ওসি মতিউর রহমান জানান, বিকেলের দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।