২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে উচ্ছেদ অভিযানে হামলায় মামলা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বনবিভাগের জমি থেকে উচ্ছেদ অভিযানে হামলার ঘটনায় বিরুদ্ধে মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 07:33 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

শ্রীপুর উপজেলা বন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন জানান, মঙ্গলবার রাতে শ্রীপুর রেঞ্জের ফরেস্টার মো. রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় নয়জনের নামোল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

বন কর্মকর্তা মোজাম্মেল বলেন, সোমবার বেলা ৩টার দিকে গাড়ারন (খলারটেক) গ্রামে বনের জমিতে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে স্থানীয়দের হামলায় এক বন কর্মকর্তা ও পাঁচ বনপ্রহরী আহত হন।