২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ধর্ষণের অভিযোগে আটক ২

নারায়ণগঞ্জ শহরে বন্ধুর স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2017, 01:00 PM

Updated : 19 Aug 2022, 04:40 PM

ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, শহরের মাসদাইর এলাকায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন - মাসদাইর এলাকার আলামিন (২৯) ও খোরশেদ (২৮)।

মামলার বরাতে পুলিশ বলেছে, গত ১০ মে আলামিন ওই গৃহবধূকে মোবাইলে ফোন করে তার স্বামী অসুস্থ বলে জানান। তাকে নগরীর মাসদাইর এলাকায় খোরশেদের বাসায় নিয়ে দুই বন্ধু ধর্ষণ করেন বলে অভিযোগ।

গৃহবধূর স্বামী দুই বন্ধুর নামে মামলা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানান ওসি কামাল।