চুয়াডাঙ্গায় দেয়াল চাপায় শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গা শহরে দেয়াল চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত রিয়া খাতুন (৮) মাস্টার পাড়ার রাজিব হোসেনের মেয়ে। মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার এএসআই শাহজাহান আরী জানান।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি বলেন, রিয়া সন্ধ্যায় বাড়ির পাশের আব্দুল ওহাবের বাড়ির প্রাচীরের পাশে খেলা করছিল। এ সময় দেয়াল ধসে পড়লে রিয়া আহত হয়।
তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
এ দুর্ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে বলে স্থানীয়রা দাবি করলেও তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
