২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি আস্তানা শনাক্ত করে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, একের পর এক জঙ্গি আস্তানা শনাক্ত করে তা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2017, 09:26 PM

Updated : 19 Aug 2022, 04:10 PM

বুধবার মুন্সীগঞ্জে জেলা স্টেডিয়ামে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, একের পর এক জঙ্গি আস্তানা শনাক্ত করে তা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের মূল উৎপাটন করা হচ্ছে।

“১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে যেমন পুলিশ ঘুরে দাঁড়িয়েছিল।পালিয়ে না গিয়ে তারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ করেছে; ঠিক তেমনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পুলিশ বাহিনী ও জনগণকে সাথে নিয়ে জঙ্গিদের বিরুদ্ধে কাজ করছে।”

পুলিশ যে জনগণের জন্য কাজ করছে সেই জনগণকে পাশে নিয়েই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানান তিনি।

মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক হলো আরেক জঙ্গি, এটি তিলে তিলে মানুষকে শেষ করে দেয়। এটাকেও সকলে মিলে নিয়ন্ত্রণ করতে হবে।

পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে সমাবেশে মুখ্য আলোচক ছিলেন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক।

বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার এবং পুলিশকে অবহিত করার আহ্বান জানান পুলিশ প্রধান।

সমাবেশে সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, সাগুফতা ইয়াসমিন এমিলি বক্তব্য দেন।