Published : 18 Mar 2017, 04:41 PM
মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান, শুক্রবার রাতে উপজেলার সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকলিমা বিবি (৫৫) ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বাড়ির পাশে একটি রেইন্ট্রি গাছ বিক্রির টাকা নিয়ে মা-ছেলের শুক্রবার দিনভর ঝগড়া চলে। রাতে খাওয়া-দাওয়া করে আকলিমা ঘুমাতে গেলে শরিফুদ্দৌলা লাইট তার ঘরে প্রবেশ করে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন।
পরে শরিফুদ্দৌলা পুলিশের আত্মসমর্পণ করেছেন।
রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এ ঘটনায় আকলিমার আরেক ছেলে আশরাফুদ্দৌলা বাদী হয়ে মামলা করেছেন।