২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সন্তান হত্যা মামলায় বাবার যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে ছয় বছর আগে সন্তানকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2017, 04:51 PM

Updated : 19 Aug 2022, 04:02 PM

চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ এনামুল বারী বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল হালিম (৩২) গোমস্তাপুর উপজেলার লক্ষ্মীনারায়ণপুরের নূহু মুন্সীর ছেলে।

যাবজ্জীবনের পাশাপাশি বিচারক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জবদুল হক জানান।

মামলার নথি থেকে জানা যায়, ভোলাহাট উপজেলার নাজিরপুরে ২০১১ সালের ৪ অক্টোবর শ্বশুর বাড়ি যান হালিম। ওই দিন নিজের কিছু জমি বিক্রি করবে জানিয়ে স্ত্রী আয়েশা বেগম ইতির সঙ্গে আলোচনা করেন করেন তিনি।

আয়েশা জমি বিক্রি করতে আপত্তি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর আশেয়া ঘর থেকে রেরিয়ে গেলে আব্দুল হালিম তার প্যান্টের বেল্ট দিয়ে তাদের দেড় বছর বয়সী শিশু সন্তান মোহাম্মদ রিফাতকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে মামলায় উল্লেখ করা হয়।   

পিপি জবদুল জানান, ওইদিনই আয়েশা বেগম বাদী হয়ে আব্দুল হাকিমকে একমাত্র আসামি করে মামলা করেন।

এরপর ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি তদন্ত শেষে ভোলাহাট থানার এসআই খাইরুল ইসলাম আদালতে হালিমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

এ মামলায় আটজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।