২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

গাজীপুরের কালিয়াকৈরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুইজনকে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2017, 09:16 PM

Updated : 19 Aug 2022, 03:52 PM

গ্রেপ্তাররা হলেন, কালিয়াকৈর উপজেলার শরিফ হোসেন (৩৮) ও মজিবর রহমান (৫০)।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, মঙ্গলবার ওই ছাত্রীর মায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, “সোমবার রাতে ওই ব্যক্তি কৌশলে বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে দেয়। পরে তাকে পাশের একটি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় তারা।”