২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে কলেজছাত্রকে কুপিয়ে জখম

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2017, 11:22 PM

Updated : 19 Aug 2022, 03:51 PM

নবাবগঞ্জ থানার এএসআই মো. ফারুক আহম্মেদ জানান, সোমবার বিকালে উপজেলার রাজারামপুর গ্রামে এ ঘটনায় ওই ছাত্রের মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত আবির সাহা (২২) ঐ গ্রামের নিতাই সাহার ছেলে ও দোহার-নবাবগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা হচ্ছে।

আবিরের মা বেবী সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে স্থানীয় যুবক নাজমুল ও তার সহযোগীরা আবিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।”

ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এএসআই ফারুক।