২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক

ময়মনসিংহের হালুয়াঘাটে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2017, 09:52 PM

Updated : 11 Apr 2022, 11:04 PM

রোববার রাতে সাখুয়াই বাজার থেকে তাকে আটক করা হয় বলে জানান হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া।

আটক মিরাস উদ্দিন (৪৫) উপজেলার সাখুয়াই ইউনিয়নের বনগ্রাম এলাকার বাসিন্দা।

সাখুয়াই ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, রোববার রাত ৮টার দিকে সাখুয়াই বাজারে তার কসমেটিকের দোকানের পেছনে নিয়ে সাখুয়াই গ্রামের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন মিরাস। পরে শিশুটির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে মিরাসকে আটক করে।

ওসি কামরুল বলেন, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে মিরাসকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।