২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বালিচাপা শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুরে বালির নিচ থেকে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2017, 02:16 PM

Updated : 19 Aug 2022, 03:51 PM

রোববার দুপুরে সিটি করপোরেশনের বাইমাইল এলাকার তুরাগ নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কোনাবাড়ির পুলিশ ফাঁড়ির এএসআই রফিকুল ইসলাম জানান।

নিহতের আবদুল হামিদ (৫৫) ময়মনসিংহের ফুলপুর থানার লাউয়াইর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। তিনি বাইমাইল এলাকার আহসান উল্যাহ ব্রিকসের শ্রমিক ছিলেন।

এএসআই রফিকুল বলেন, শনিবার সন্ধ্যায় ইটভাটা থেকে বাজার করতে কর্ড্ডা বাজারের উদ্দেশে বের হন হামিদ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

“রোববার দুপুরে শ্রমিকরা বাইমাইল এলাকার বালি সরানোর সময় তার নিচে হামিদের লাশ পায়।”

তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শক্রতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন এএসআই রফিকুল।