দ্বিতীয় মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন হারুন-অর-রশিদ
দ্বিতীয় মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক হারুন-অর-রশিদ।
বুধবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল হামিদ তাকে দ্বিতীয় মেয়াদে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০১৩ সালের ৬ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এ শিক্ষক। মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে দ্বিতীয় দফায় আবার নিয়োগ দেওয়া হল।
