পলাশবাড়ীতে অটোরিকশায় চাদর পেঁচিয়ে যুবকের মৃত্যু
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় চাদর পেঁচিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সাইদুল ইসলাম (৩৯) উপজেলার ছোট ভগবানপুর গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সাইদুল ঢোলভাঙ্গা থেকে বাজার করে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন।
“পথেতার গায়ের চাদরটি অটোরিকশার চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লাগলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”
এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
