ফেনীতে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১
ফেনীর সোনাগাজীতে অপহরণের দুই দিন পর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোরে উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয় বলে সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান।
তিনি বলেন, “উপজেলার কাজির হাট উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করত স্থানীয় যুবক আব্দুর রহমান। বিষয়টি রহমানে বাবা-মাকে জানায় মেয়ের পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে রোববার ওই মেয়েকে অপহরণ করে রহমান।
“এ ঘটনায় আবদুর রহমান, তার খালাসহ অজ্ঞাত পরিচয় আরও ৩/৪ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন মেয়ের বাবা । বুধবার সকালে রহমানের খালার বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।”
