ময়মনসিংহে ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু
ময়মনসিংহ শহরের বলাশপুর এলাকার ছুরিকাঘাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত রাশেদুজ্জামান লিয়ন (১৫) ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী আকতারুজ্জামানের ছেলে। সে শহরের কেওয়াটখালী রেলওয়ে স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলের মাঠের পাশে ‘বখাটেরা’ লিয়নকে ছুরিকাঘাত করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ বিস্তারিত বলতে পারেনি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি কামরুল ইসলাম।
