২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাফ নদীতে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 10:50 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

সোমবার রাত ৮টার দিকে সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন ২ নম্বর স্লুইচ গেইট  এলাকার নাফ নদীতে লাশটি পাওয়া যায় বলে টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ।

পুলিশ বলছে, আনুমানিক ২৫ বছরের ওই ব্যক্তি ফুল প্যান্ট ও হাফ শার্ট পরিহিত ছিল। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।

ওসি মজিদ বলেন, সন্ধ্যার দিকে নাফ নদীতে একটি লাশ ভাসতে দেখে বিজিবির টহলদলের সদস্যরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে।