২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় দুই চরমপন্থী নেতা হত্যায় এক জনের যাবজ্জীবন

মাগুরায় চরমপন্থী নেতা রওশন ও ছাত্তার হত্যার ২৬ বছর পর এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 05:06 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসাইন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আবু কালাম সদর উপজেলার ছাচানী গ্রামের বাসিন্দা। সদরের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা চরমপন্থী নেতা আমানতের সহযোগী ছিলেন।

মামলার শুরু থেকেই তিনি পলাতক রয়েছেন।
তাছাড়া সাত আসামিকে খালাস এবং মামলা চলার সময় এক আসামি খুন হওয়ায় তাকে অব্যাহতি দিয়েছে আদালত।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ ফিরোজুর রহমান জানান, পূর্বের বিরোধ মিমাংসার কথা বলে ১৯৯০ সালের ২১ ডিসেম্বর আসামিরা রওশন মোল্লা ও তার সঙ্গী আব্দুস ছাত্তারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

“পরদিন সকালে পাশের মালঞ্চী গ্রামের মাঠের মধ্যে রওশনের মস্তক বিচ্ছিন্ন ও ছাত্তারের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।”

এ ঘটনায় পরদিন রওশনের স্ত্রী ভানু বিবি বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।