০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মধুখালীতে গৃহবধূ হত্যার অভিযোগে আটক ১

ফরিদপুরের মধুখালীতে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2016, 06:34 PM

Updated : 12 Apr 2022, 03:09 AM

গ্রেপ্তার নিত্য মণ্ডল উপজেলার মেগচামী ইউনিয়নের শিবপুর গ্রামের নিখিল মণ্ডলের ছেলে।

বৃহস্পতিবার ফরিদপুর সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মধুখালী থানার ওসি মো. রুহুল আমিন জানান।

তিনি বলেন, দুপুরে মধুখালী পৌর এলাকায় জোয়াদ্দার মার্কেটের পিছনে একটি বাসা থেকে নিত্য মণ্ডলের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিত্য মণ্ডল তার শিশু পুত্রকে নিয়ে পলাতক ছিলেন।

“নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ ভিত্তিতে এ ঘটনায় জড়িত সন্দেহে তাকে আটক করা হয়।”

শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে ধারনা পুলিশ কর্মকর্তা আমিনের।