২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের মামলায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা রিমান্ডে

অর্থ আত্মসাতের মামলায় পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির হিসাবরক্ষক জায়েদা খানমকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2016, 05:30 PM

Updated : 20 Aug 2022, 02:02 PM

সোমবার দুপুরে পটুয়াখালী জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আমলী আদালতের বিচারক এ এস এম তারিক সামস জিজ্ঞাসাবাদের জন্য তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান পিপি গাজী মো. নেছার উদ্দিন।

তিনি জানান, সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের ঘটনায় গত ৪ এপ্রিল সমিতির পক্ষ থেকে সদর থানায় একটি মামলা করা হয়। মামলার পর গত ১৬ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন জায়েদা খানম।

“তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন রিমান্ডের আবেদন করলে সোমবার দুপুরে শুনানি শেষে আদালত জায়েদা খানমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।”

পুরনো খবর:

পল্লীবিদ্যুতের সাড়ে ৬ কোটি টাকা ‘আত্মসাৎ’