মুহুরীর চর সমস্যা অচিরেই সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী
ফেনীর পরশুরাম সীমান্তের মুহুরীর চর নিয়ে ভারত-বাংলাদেশ বিরোধ অচিরেই সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার মুহুরীর চর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুহুরী চরের বিবাদমান অংশে একাধিকবার জরিপ হয়েছে। সীমান্তে পিলারও বসানো হয়েছে। ভারত স্বাক্ষর করলেই ভূমি বাংলাদেশের হয়ে যাবে। অচিরেই এ সমস্যার সমাধান হবে।
ফাইল ছবি
স্বল্প সময়ের মধ্যে সীমান্তে হত্যা বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মুহুরীর চর পরিদর্শনকালে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ, সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার মো. রেজাউল হকসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
