২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর পাঁচ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 04:00 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

বৃহস্পতিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোটচাঁদপুর থানার ওসি আহমেদ কবির চৌধুরী জানান।

এরা হলেন কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার ওসমান গনি (৬০), রফিকুল ইসলাম (৪৯), জালালপুর গ্রামের মুরাদ আলির ছেলে শমসের আলি (৩৪), শাহ আলম (৪০) এবং ধোপাবিলা গ্রামের হাসানুজ্জামান (৩০)।

এদের দুইজন জামায়াতের রুকন ও তিন জন সদস্য এবং তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতার মামলা রয়েছে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, জামায়াতের নেতাকর্মীরা উপজেলার দোড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সংগঠনটির দুই রুকন ও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।