২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দশ টাকার চাল বাজারে বিক্রি, আটক ২

হতদরিদ্রদের ১০ টাকা কেজির চাল বাজারে বিক্রির অভিযোগে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দুই জনকে আটক করা হয়েছে। ওই সময় চার বস্তা চাল জব্দও করা হয়।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 06:16 PM

Updated : 11 Oct 2022, 08:50 PM

সাতোর ইউনিয়নের ২৫ মাইল বাজারে মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। এ ঘটনায় গভীর রাতে মামলা হয়েছে।

খাদ্য পরিদর্শক এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কার্ডধারী হতদরিদ্রদের কাছে ১০ টাকা কেজি দরে বিক্রির সরকারি চাল মঙ্গলবার সন্ধ্যায় ২৫ মাইল বাজারে রুস্তম আলীর মুদি দোকানে বিক্রি হচ্ছিল।

“ওই সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন অভিযান চালিয়ে চার বস্তা চাল জব্দ এবং বিক্রেতা রুস্তম আলী ও ডিলার কামিনী রায়কে আটক করেন।” 

এনামুল হক জানান, রাত ১২টায় তিনি বাদী হয়ে কামিনী রায় ও রুস্তম আলীকে গ্রেপ্তার এবং দুজন ওয়ার্ড সদস্যকে পলাতক দেখিয়ে একটি মামলা করেছেন।

গ্রেপ্তার দুজনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে বীরগঞ্জ থানার ওসি আবু অককাস আহম্মেদ জানান।